Monday, July 6, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর হামলায় নিহত ২

December 14, 2025
in আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর হামলায় নিহত ২
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ ব্রাউন বিশ্ববিদ্যালয়ে স্থানীয় সময় শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে এক বন্দুকধারীর হামলায় দুজন নিহত ও আটজন গুরুতর আহত হয়েছে। হামলার পর থেকে হামলাকারী লুকিয়ে থাকায় কর্তৃপক্ষ স্থানীয় অধিবাসীদের ঘরে অবস্থান করতে বলেছে।

ঘটনার পর এক সংবাদ সম্মেলনে প্রভিডেন্স, রোড আইল্যান্ড নগরের মেয়র ব্রেট স্মাইলি বলেন, ‘আমি এটা নিশ্চিত করে বলতে পারি, আজ বিকেলের ঘটনায় দুই ব্যক্তি মারা গেছেন এবং আরও আটজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন, তবে তাদের অবস্থা এখন স্থিতিশীল।’

গুলিবর্ষণের এই ঘটনা ঘটে বিশ্ববিদ্যালয়টির বারুস ও হোলে ভবনে, যেখানে রয়েছে প্রকৌশল ও পদার্থবিজ্ঞান বিভাগ। কর্তৃপক্ষ জানিয়েছে, গুলিবর্ষণের সময় ভবনটিতে বেশ কয়েকটি পরীক্ষা নেওয়া হচ্ছিল। আইনপ্রয়োগকারী সংস্থা বলছে, হামলাকারী পুরোপুরি কালো পোশাক পরে হামলা চালায়।

স্থানীয় পুলিশ বিভাগের উপপ্রধান টিমোথি ওহারা বলেন, ‘সন্দেহভাজনকে খুঁজে বের করতে সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে। সেখানকার বাড়িঘরগুলো ঠিকঠাক আছে এবং আমি লোকজনকে বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানাচ্ছি। দয়া করে বাইরের লোক এই এলাকায় আসবেন না।’

কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দুকধারীকে শেষবার ভবন থেকে পালিয়ে যেতে দেখা গেছে, তবে কোনো অস্ত্র উদ্ধার করা যায়নি।

হামলার পরপর ব্রাউন বিশ্ববিদ্যালয় জরুরি সতর্কতা জারি করে এবং লোকজনকে দরজা বন্ধ করতে, ফোন সাইলেন্ট রাখতে ও নিরাপদ স্থানে লুকিয়ে থাকার জন্য নির্দেশনা দেয়।

এদিকে, এফবিআইয়ের পরিচালক কাশ প্যাটেল সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। ঘটনার পর থেকে তৎপর রয়েছে অ্যালকোহল, টোবাকো, অস্ত্র ও বিস্ফোরক ব্যুরো।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিষয়টি সম্পর্কে ইতোমধ্যে বিস্তারিত জানানো হয়েছে।

বোস্টনের কাছে প্রভিডেন্স এলাকায় অবস্থিত ব্রাউন বিশ্ববিদ্যালয়ে ১১ হাজারের মতো শিক্ষার্থী রয়েছে।

সূত্র : এএফপি

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

রায়েরবাজার বধ্যভূমিতে জাতির সূর্যসন্তানদের স্মরণে মানুষের ঢল

Next Post

তারেক রহমানের পক্ষে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিএনপির শ্রদ্ধা

Related Posts

যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু

বিশ্বে ১০ লাখ নতুন ধনকুবের
আন্তর্জাতিক

বিশ্বে ১০ লাখ নতুন ধনকুবের

তেহরানে খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত
আন্তর্জাতিক

তেহরানে খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত

Next Post
তারেক রহমানের পক্ষে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিএনপির শ্রদ্ধা

তারেক রহমানের পক্ষে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিএনপির শ্রদ্ধা

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
শিশু আসমাকে ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

শিশু আসমাকে ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা, বিশ্ব বাজারে বাড়ছে সোনার দাম 

দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন

ঢাকার যেসব এলাকায় গ্যাস থাকবে না আজ

আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সব হাসপাতালে নরমাল ডেলিভারি রুম স্থাপন না হলে লাইসেন্স বাতিল

সব হাসপাতালে নরমাল ডেলিভারি রুম স্থাপন না হলে লাইসেন্স বাতিল

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

14 December 2025

যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর হামলায় নিহত ২

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার