Monday, July 6, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

রায়েরবাজার বধ্যভূমিতে জাতির সূর্যসন্তানদের স্মরণে মানুষের ঢল

December 14, 2025
in জাতীয়
রায়েরবাজার বধ্যভূমিতে জাতির সূর্যসন্তানদের স্মরণে মানুষের ঢল
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক:
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে  রবিবার (১৪ ডিসেম্বর) সকাল থেকেই রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধ পরিণত হয়েছে শোক ও শ্রদ্ধার কেন্দ্রবিন্দুতে। জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে এখানে ভিড় করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক সংগঠন, স্কুল-কলেজের শিক্ষার্থী ও সাধারণ মানুষ।

প্রথম প্রহরেই শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে বিভিন্ন দল ও সংগঠনের ব্যানারে শ্রদ্ধা নিবেদন শুরু হয়। তবে সকালে সরেজমিনে দেখা যায়, রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের চেয়ে স্কুল-কলেজের শিক্ষার্থী ও সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো বেশি। শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাতে আসা শিক্ষার্থীরা তাদের বক্তব্যে একাত্তরের হত্যাযজ্ঞের তীব্র নিন্দা জানান।

মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজের এক শিক্ষার্থী বলেন, পাকিস্তানি হানাদার বাহিনী রাজাকার ও আল-বদর বাহিনীর সহযোগিতায় আমাদের সূর্যসন্তানদের হত্যা করেছে। আমরা তাদের স্মরণে এখানে ফুল দিতে এসেছি। ঢাকা কমার্স কলেজের আরেক শিক্ষার্থী বলেন, এ জাতি কখনও রাজাকার আল-বদর, আল শামসদের ক্ষমা করবে না। তাদের কারণেই বহু শিক্ষক, সাংবাদিক, কথাসাহিত্যিককে হত্যা করতে পেরেছিল পাকিস্তানিরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী একাত্তরের নারকীয় হত্যাযজ্ঞের কারণ ব্যাখ্যা করে বলেন, ১৯৭১ সালের ডিসেম্বরে স্বাধীনতা যুদ্ধের শেষপর্যায়ে এসে পাকিস্তানি বাহিনী বুঝতে পারে তাদের পক্ষে যুদ্ধে জেতা সম্ভব না। তখন তারা সাংস্কৃতিক, সামাজিক ও শিক্ষাগত দিক থেকে দেশকে অঙ্কুরেই দুর্বল করে দিতে এক হত্যাযজ্ঞের পরিকল্পনা করে।

তিনি আরও বলেন, বাংলাদেশ যতদিন থাকবে, এ জাতি তাদের সূর্যসন্তানদের ততদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। আমি মনে করি, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মনে প্রাণে একাত্তর ধারণ করা উচিত।

এ সময় বিএনপির বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল, স্যার পি জে হার্টগ ইন্টারন্যাশনাল হল, ঢাকা কমার্স কলেজ, মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সেচ্ছাসেবী সংগঠন রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী বধ্যভূমি স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছে।

এদিকে শহীদ বুদ্ধিজীবী বধ্যভূমি-স্মৃতিসৌধে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশসহ র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) নিরাপত্তার দায়িত্বে রয়েছে। স্মৃতিসৌধে প্রবেশে গেটে আর্চওয়ের মাধ্যমে তল্লাশি করা হচ্ছে এবং পুরো এলাকা সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

কনসার্ট বাতিল, হামিন আহমেদের ক্ষোভ

Next Post

যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর হামলায় নিহত ২

Related Posts

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৬ জুলাই ‘শহীদ দিবস’ পালনের উদ্যোগ
জাতীয়

১৬ জুলাই ‘শহীদ দিবস’ পালনের উদ্যোগ

জুলাই অভ্যুত্থান স্মরণে সরকারের কর্মসূচি ঘোষণা 
জাতীয়

জুলাই অভ্যুত্থান স্মরণে সরকারের কর্মসূচি ঘোষণা 

Next Post
যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর হামলায় নিহত ২

যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর হামলায় নিহত ২

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
শিশু আসমাকে ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

শিশু আসমাকে ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা, বিশ্ব বাজারে বাড়ছে সোনার দাম 

দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন

ঢাকার যেসব এলাকায় গ্যাস থাকবে না আজ

আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সব হাসপাতালে নরমাল ডেলিভারি রুম স্থাপন না হলে লাইসেন্স বাতিল

সব হাসপাতালে নরমাল ডেলিভারি রুম স্থাপন না হলে লাইসেন্স বাতিল

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

14 December 2025

রায়েরবাজার বধ্যভূমিতে জাতির সূর্যসন্তানদের স্মরণে মানুষের ঢল

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার